ওয়ালটন কারখানা পরিদর্শন করলেন নেপালি সাংবাদিকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০১:৩৫ পিএম


ওয়ালটন কারখানা পরিদর্শন করলেন নেপালি সাংবাদিকরা

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন নেপালের সাংবাদিকরা।

নেপাল ফোরাম অব ফটো জার্নালিস্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তেজ বাহাদুর বাসনেট। এসময় তারা বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখে মুগ্ধ হন।

তাদের প্রত্যাশা সাশ্রয়ী মূল্য এবং উচ্চমানের কারণে নেপালের বাজারে খুব শক্ত অবস্থান তৈরি করছে ওয়ালটন। ২০১৪ সাল থেকে নেপালে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য।

কারখানায় তাদেরকে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।

নেপালের শীর্ষস্থানীয় সংবাদপত্রে কর্মরত ১০ জন সাংবাদিক বাংলাদেশে ওয়ালটনের সুবিশাল ও অত্যাধুনিক কারখানা দেখে অভিভূত হন।

এসময় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আলমগীর আলম সরকার, অপারেটিভ ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ, ইউছুফ আলী, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর সোহেল রানা প্রমূখ।  

এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি একেএম মহসিন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা।

এমসি/জেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission